ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

দুর্গাপুরে মহান মে দিবস ২০২৫ পালিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১-৫-২০২৫ বিকাল ৭:১

‘‘শ্রমিক-মালিক গড়বো দেশ - স্মার্ট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলা শ্রমিক দল, মটরযান শ্রমিক ইউনিয়ন, নির্মান শ্রমিক ইউনিয়ন, ফুটপাত শ্রমিক সংগঠনের উদ্দ্যোগে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উওোলন শেষে উপজেলা প্রশাসন সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তিতে উপজেলা পরিষদ চত্ত্বরে বক্তব্য রাখেন, ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর, আলোচনা সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি‘র সিনি:-যুগ্ন আহবায়ক মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, পৌর বিএনপি‘র সদস্য সচিব হারেজ গণি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 

অপরদিকে কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে উপজেলা সিপিবি‘র সভাপতি আলকাস উদ্দিন মীর এর সভাপতিত্বে সাদারণ সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিপিবি‘র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: দিবালোক সিংহ, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, উপজেলা নারী সেলের আহ্বায়ক তাসলিমা বেগম, আদিবাসী নেত্রী পার্বতী রিচিল, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ও উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের এদিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের প্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। এতে ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিশ্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে এখনো শ্রমিকদের সঠিক সময়ে পারিশ্রমিক দেয়া হয়না। শ্রমিকদের অধিকার রক্ষায় সকলকে এক হয়ে কাজ করার জন্য আহবান জানানো হয়।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন