ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে বহিষ্কৃত নেতার পরিকল্পনায় শ্রমিক দিবসের র‍্যালিতে বিএনপির দুই গ্রুপের ধাক্কাধাক্কি


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১-৫-২০২৫ বিকাল ৭:১৮

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে উপজেলা বিএনপি'র উপস্থিতি র‍্যালিতে বিএনপি থেকে বহিষ্কৃত নেতার পরিকল্পনায় পণ্ড হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি থেকে বহিষ্কৃত নেতার নাম মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী। গত বছরের ৭ নভেম্বর বিদেশি পিস্তল ও গুলিসহ আটক হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় বিএনপি তাকে বহিষ্কার করে।

জানা যায়,মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবসের র‍্যালিতে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজী অংশগ্রহণ করতে চাইলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অসঙ্গতি জানায়। এ নিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে বহিষ্কৃত জাহাঙ্গীর আলম ফরাজীর সমর্থকদের মধ্য ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি অবনতি হলে এক পর্যায় র‍্যালিটি কয়েক গজ সামনে যেতেই পণ্ড হয়ে যায়।
এ বিষয়টি পূর্ব পরিকল্পিত ও ষড়যন্ত্র মূলক বলে দাবি করেছেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি বলেন, বিএনপি প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে জাহাঙ্গীর হোসেন ফরাজীকে বহিষ্কার করা হয়। তিনি বিএনপির কেউ নন। বিএনপির কোন প্রোগ্রামে অংশগ্রহণের অধিকার তার নেই।

সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু বলেন,যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ জাহাঙ্গীর ফরাজীকে নিজ বাসভবন থেকে আটক করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বিএনপির কেউ নন। সে পূর্ব পরিকল্পনা করে আজকের শ্রমিক দিবসের শ্রমিক দলের র‍্যালিটি পণ্ড করেছে। তিনি আরো বলেন,জাহাঙ্গীর ফরাজী চার্জশিট ভুক্ত অস্ত্র মামলার একজন আসামি। তাঁর এই উগ্র আচরণের ক্ষেত্রে আইনগত সহায়তা কামনা করি।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি