ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত, ০১-০৫-২০২৫


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১-৫-২০২৫ বিকাল ৭:১৮

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নানা আয়োজনে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। 

বৃহস্পতিবার (১'লা মে) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সার্কিট হাউসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শভাযাত্রা শেষ হয়।  এতে অংশ নেয় বিভিন্ন শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ শ্রমজীবী মানুষ।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের কল্যাণ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থবহ হয় না।’

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পৌর প্রশাসক মো. জুয়েল রানা, সহকারী পরিচালক শ্রম অধিদপ্তর বরিশাল মোহাম্মদ সেলিম মিয়া, জেলা জামায়াতের আমীর অ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান,সদর থানার ওসি: ইমতিয়াজ আহমেদ, শ্রমিক দল সভাপতি জায়েদুর রহমান খান বাবু,  গণ অধিকার  পরিষদের জেলার সভাপতি নজরুল ইসলাম লিটু প্রমুখ। 

বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট স্কয়ারে শ্রমিকেরা আট ঘণ্টা কাজ, ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশের দাবিতে শান্তিপূর্ণ ধর্মঘটে অংশ নেন। সে সময় পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। সেই আত্মত্যাগ বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার