দোহার প্রেসক্লাবে মে দিবস পালন: শ্রমিকদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ
ঢাকার দোহারে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান মে দিবস। বৃহস্পতিবার (১ মে) দিনব্যাপী দোহার প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। এই মানবিক উদ্যোগটি গ্রহণ করেন তারেক হোসেন, যা বাস্তবায়ন করে দোহার প্রেসক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মো. নুরুন্নবি, মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হান্নান এবং দোহার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ তারেক রাজীব, সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান টিপু, সহ-সভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়াসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, এমন উদ্যোগ সমাজে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। মানবিক এ আয়োজনে শ্রমিকরা আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ