সীতাকুণ্ডের প্রতিটি কারখানায় স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে : আলাউদ্দিন সিকদার
আওয়ামী লীগের গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামির আমির মো: আলাউদ্দীন সিকদার।
শুক্রবার (২ মে) বিকাল ৪ টার সময় মছজিদ্দা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলার কুমিরা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে ইউনিয়ন জামায়াতের আমির ইদ্রিস হাক্কানির সভাপতিত্বে ও জামায়ত নেতা জমির উদ্দীন ও এজাহারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন,বিগত ১৫ বছর ফ্যাসিষ্ট হাসিনা সরকার ও তার বাহিনী বাংলাদেশে গুম-খুন সহ ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে। দেশের বিচার বিভাগসহ সব সেক্টরে ধংস করে দিয়েছে। শিল্পাঞ্চলগুলোতে সীতাকুণ্ডবাসীর কর্মসংস্থান হয় না। এক্ষেত্রে কারখানা মালিকগণ স্থানীয়দের সাথে বৈষম্যমূলক আচরণ করে থাকেন। কিন্তু সময় পাল্টেছে; নতুন বাংলাদেশ বিনির্মাণে এ ধরণের বৈষম্য চলতে পারে না। সীতাকুণ্ডের প্রতিটি কারখানায় স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় সীতাকুণ্ডবাসী তাদের অধিকার আদায়ে আন্দোলন নামতে বাধ্য হবে।
এসময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মোহাম্মদ তাহের, সহ-সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী, সহ-সেক্রেটারী এড. আশরাফুর রহমান, উপজেলা জামায়াতের মিডিয়া সভাপতি আবুল হোসেন, কর আইনজীবি সমিতির সাবেক সভাপতি আবু তাহের প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ