ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে জাতীয় স্বার্থে ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২-৫-২০২৫ রাত ৮:১৫

জাতীয় স্বার্থে ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

শুক্রবার জুমার নামাজের পর পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শহরের চৌরাস্তায় মহাসড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়। এতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এডভোকেট নাজমুল আহসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, পটুয়াখালী ফোরামের সেক্রেটারী অধ্যাপক শহিদুল ইসলাম কায়সারী, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট রুহুল আমিন, জাতীয় নাগরিক পার্টির নেতা গাজী স্বপন। শহরের বড় চৌরাস্তা চত্বরে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেয় শত শত নাগরিক, পেশাজীবী, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, পটুয়াখালীতে ইপিজেড, কুয়াকাটাসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র, পায়রা বন্দর ও জেলার কৃষিপণ্য পরিবহনের জন্য আধুনিক মহাসড়ক এখন সময়ের দাবি। বিশেষ করে দক্ষিণাঞ্চলের ধান, চাল, তরমুজ, মুগডাল ও ইলিশ সরবরাহে এই সড়কটির ভূমিকা অপরিসীম।

মানববন্ধন থেকে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, মহাসড়ক উন্নয়ন ছাড়া দক্ষিণাঞ্চলের সম্ভাবনা বাস্তবায়ন সম্ভব নয়। এই সড়ক ৬ লেনে উন্নিত হলে ইপিজেডসহ বিভিন্ন জায়গায় বৈদেশিক বিনিয়োগ বাড়বে বলেও জানান বক্তৃারা।

এসময় বক্তারা আরো বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে যে অভূতপূর্ব পর্যটন ও বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ঝুঁকিপূর্ণ ও সংকীর্ণ ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক এই সম্ভাবনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন অসংখ্য যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করলেও রাস্তার বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করছে। তাই দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক বাস্তবায়ন দরকার। এ প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আগামী সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণাও দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু