দাউদকান্দির কাটারাপাড়ায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ
দাউদকান্দির দক্ষিণ কাটারাপাড়ায় সম্প্রতি এক ব্যতিক্রমধর্মী মানবিক আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে বাইতুন নুর জামে মসজিদ। মসজিদের উদ্বোধন উপলক্ষে ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মোসলেহ উদ্দিন প্রধান-এর সহধর্মিণী মরহুমা শেফালী বেগমের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হয় একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় মারুকা ইউনিয়নের দক্ষিণ কাটারাপাড়া বাইতুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের আয়োজন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা মোঃ আকতার হোসেন তালুকদার।
এতে স্থানীয় অসংখ্য দরিদ্র, প্রবীণ ও রোগাক্রান্ত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ, প্রেসার-সুগার পরীক্ষা, ঔষধ ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম।
সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সিভিল সার্জন ডাঃ আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়েদুল হক ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য, যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সফর তালুকদার, সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম ও বিএনপি নেতা শাহনেওয়াজ ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন মারুকা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজী, যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন গাজী, মারুকা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি রোশন মোল্লাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই আয়োজনটি স্থানীয় জনসাধারণের মাঝে মানবিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা জাগ্রত করার পাশাপাশি স্বাস্থ্যসেবায় সচেতনতা বৃদ্ধিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের দাবি, এমন উদ্যোগ যদি নিয়মিতভাবে আয়োজন করা হয়, তবে গ্রামীণ জনপদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অনেকটাই সহজ হবে।
এমএসএম / এমএসএম
আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট
বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২
মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা
মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু
কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন
হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা
হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী
নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই
অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী