ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

গাজীপুরে প্লাবিত ২০টি বিদ্যালয়ে পাঠদান নিয়ে শঙ্কা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ৪:৫
দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর আগামীকাল রোববার (১২ সেপ্টেম্বর) থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে অনেক বিদ্যালয়ে পানি থাকায় পাঠদান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এরমধ্যে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় পানি ওঠায় পাঠদান শুরু করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা।
 
অন্যদিকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ ফেরাতে প্রস্তুতি শেষ। শ্রেণিকক্ষ, বাথরুম পরিচ্ছন্ন করা, মাঠ পরিষ্কার করা, প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ভবনের আশপাশের আগাছা পরিষ্কারসহ নানা কাজে শিক্ষক-কর্মচারীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। এছাড়া আসন বিন্যাসের মাধ্যমে শ্রেণিকক্ষগুলোকে স্বাস্থ্যবিধি মেনে পাঠদানের জন্য উপযোগী করা হয়েছে। 
 
কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের শিক্ষকরা পরিচ্ছন্নতা কাজের তদারকি করছেন। তিন জন পরিচ্ছন্নতাকর্মী বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করে মাঠের একপাশে ডাস্টবিনে ফেলছেন।
 
আর গত এক সপ্তায় গাজীপুরের তুরাগ নদ, মকশ বিলসহ কয়েকটি খাল বিলে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত। এছাড়া কিছু স্কুলের যাওয়ায় রাস্তায় প্রায় পাঁচ ফুট পর্যন্ত পানি জমে আছে। এসব এলাকার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল খোলার আনন্দে হয়ে উঠেছে প্রাণচঞ্চল। কিন্তু বন্যা দুর্গত এলাকার শিক্ষার্থীদের আনন্দের অপেক্ষা আরও দীর্ঘ হলো।
 
শনিবার কালিয়াকৈরের দেখা গেছে, এসব স্কুলের মাঠে বন্যার পানি। এছাড়াও কয়েকটি স্কুলের প্রবেশপথে পানি রয়েছে। বিশেষ করে ঢালজোড় ইউনিয়নের অধিকাংশ স্কুলেই বন্যার পানি প্রবেশ করেছে।
 
যেসব বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে সেগুলো হলো— উত্তর রাজাবাড়ি, বাহাদুরপুর, কাঞ্চনপুর, মুদিপাড়া, চৌধুরীটেক, সাদুল্যাপুর, শেওড়াতলী, টেকিবাড়ী, চাপাইর, কাঁঠালতলী, টালাবহ, বাবাড়িয়া, বাসুরা, ঢালজোড় বাগুরি, বাঁশতলী ও কুন্দাঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ও দেওয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
 
বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসেন ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে স্কুলে ক্লাস করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। আমাদের স্কুলটি তুরাগ নদের পাড়ে অবস্থিত। হঠাৎ তুরাগের পানি বেড়ে যাওয়ায় স্কুল মাঠে হাঁটু পানি জমে আছে। যে কারণে ক্লাস করানো অনিশ্চিত হয়ে পড়েছে।’
 
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল জানান, জেলায় মোট ৭৮১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কালিয়াকৈর উপজেলায় ১২২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তারমধ্যে ২০টি স্কুলে বন্যার পানি উঠেছে। এছাড়া অন্য উপজেলার স্কুলে পানি উঠেনি। যে স্কুলগুলোতে পানি উঠেছে ওই স্কুলে পাঠদান আপাতত পরিচালনা করা যাবে না।

এমএসএম / জামান

গাজীপুরের কাশিমপুরে জমি নিয়ে বিরোধ: হামলা, ভাঙচুর ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

নালিতাবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা

গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষ বিতরণ

মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে জগদল উচ্চ বিদ্যালয়ে ক্লাস বাদ দিয়ে মানববন্ধন করার অভিযোগ

রায়গঞ্জে সংস্কার হলো করতোয়া নদীর ঝুঁকিপূর্ণ সাঁকো

সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা

তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু