নবীনগরে সার্বজনীন গ্রুপের ফ্রি উদ্যোক্তা ও অলরাউন্ডার প্রশিক্ষণের উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সার্বজনীন গ্রুপের উদ্যোগে তিন মাসব্যাপী ফ্রি উদ্যোক্তা ও অলরাউন্ডার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ মে)সকালে সার্বজনীন গ্রুপের প্রধান কার্যালয়ে এক মনোরম পরিবেশে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ হোসেন শান্তি এর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
সার্বজনীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানজিনা আক্তার শিলা এবং সর্বজনীন কল্যাণ ট্রাস্টের পরিচালক আবু কাওছার এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন ও শ্যামাপ্রসাদ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সাবেক সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক আই কে ইব্রাহীম এবং সাংবাদিক জামাল হোসেন পান্না।
এছাড়াও বক্তব্য রাখেন প্রশিক্ষক ও ‘ধ্যান ঘর’-এর প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসাইন, প্রশিক্ষণ আহ্বায়ক জেমি আক্তার, মাঠকর্মী নাছরিন বেগম।
উপস্থিত ছিলেন সাংবাদিক এস ও রুবেল, দেলোয়ার হোসেন, খান জাহান আলী, মোঃ ইকরামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রশিক্ষণার্থীরা।
প্রশিক্ষণ কার্যক্রমে মোট ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণে ব্যবসা পরিকল্পনা ও উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তিভিত্তিক দক্ষতা, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও বাজেটিং, এবং পেশাগত দক্ষতা ও নেটওয়ার্কিং কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোঃ হোসেন শান্তি বলেন, "তরুণদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে আমরা এই প্রশিক্ষণ শুরু করেছি। নিজের পায়ে দাঁড়িয়ে তারা যেন দেশ ও সমাজে অবদান রাখতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য।"
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান