ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বরগুনায় ভুয়া ডিবি পরিচয় গ্রেফতার ২


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৫-২০২৫ রাত ১০:১৪
‘‘শৃঙ্খলা-নিরাপত্তা-প্রগতি” এই স্লোগানকে ধারন করে বরগুনা জেলা পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে এবং "দুষ্টের দমন, শিষ্টের লালনে" বদ্ধ পরিকর। বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. ইব্রাহিম খলিল মহোদয়ের দিক নির্দেশনায় বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অসাধু প্রতারণা, চক্র, দালালি, চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।
 
এরই ধারাবাহিকতায়, অদ্যই ইং ০৩/০৫/২০২৫ তারিখে বরগুনা  জেলার গোয়েন্দা বিভাগের (ডিবি) অফিসার ইনচার্জ জনাব মোঃ ইকরাম হোসেনের নিকট ভিকটিম মোঃ মাসুম মৃধা(৩৬), পিং -মৃত হানিফ মৃধা, সাং -খেকুয়ানী, ৫ নং ওয়ার্ড, ১ নং গুলিশাখালি ইউপি, থানা- আমতলী, জেলা বরগুনা লিখিত অভিযোগের মাধ্যমে জানান যে, গত ২৭/০৩/২৫ ইং তারিখে অভিযোগকারীর প্রতিবেশী জনৈক জয়নব বেগম (৩৫) এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মারপিট হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে জয়নব বেগম ০৯/০৪/২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে নারী ও শিশু পিটিশন মামলা নং-১৯৪/২৫(বর) দায়ের করেন। কোর্ট থেকে উক্ত মামলার কপি নিয়ে তদন্তকারী কর্মকর্তা ভুয়া ডিবি পুলিশ সেজে ১/ মোঃ রিয়াজ উদ্দিন (২৬), পিং -মোঃ হাবিব তালুকদার, পেশা: বরগুনা কোর্টের অ্যাডভোকেট আসলাম উকিলের মুহুরী ২/ মোঃ রাসেল (২৫), পিং -মোঃ আবু হানিফ, পেশা: মোটরসাইকেল ড্রাইভার, উভয় সাং-বালিয়াতলী ২ নং ওয়ার্ড, ৭ নং আরপাঙ্গাশিয়া ইউপি, থানা-আমতলী, জেলা -বরগুনা'দ্বয় গত ১১/১১/২৪ ইং তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকা হইতে ১২:৩০ ঘটিকার মধ্যবর্তী সময়ে ঘটনাস্থল বরগুনা জেলার আমতলী থানাধীন ০১নং গুলিসাখালি ইউপির খেকুয়ানী ০৫নং ওয়ার্ডস্থ অভিযোগকারী মোঃ মাসুম মৃধার বসতবাড়িতে ভুয়া ডিবি পুলিশ সেজে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে  যায়। মাসুম মৃধাকে বাড়িতে না পেয়ে অভিযুক্ত দুই প্রতারক মোঃ রিয়াজ উদ্দিন (২৬) ও মোঃ রাসেল (২৫)'গণ বাড়িতে থাকা ভিকটিম মাসুমের মা'কে ধমক দিয়ে, তার কাছ থেকে মাসুমের নাম্বার নিয়ে মাসুমকে হুমকি প্রদান করাসহ ভয় ভীতি দেখিয়ে মাসুমের মায়ের নিকট থেকে ১০,০০০/-৳ নিয়ে যায়। 
 
বিষয়টি সন্দেহজনক মনে হলে, মোঃ মাসুম মৃধা বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জকে অবহিত করলে, তিনি বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার জনাব আব্দুল হালিম , সদর সার্কেল বরগুনা মহোদয়ের নিকট বলিলে তাহার দিকনির্দেশনায় বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন এর নেতৃত্বে বরগুনা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস অভিযানিক দল উক্ত বিষয় নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৩/০৫/২৫ ইং ১৬:৫০ ঘটিকার সময় বরগুনা জেলার তালতলী উপজেলাধীন পঁচা কোড়ালিয়া এলাকা হইতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী দুই প্রতারক জনৈক অ্যাডভোকেটের মুহুরী মোঃ রিয়াজ উদ্দিন (২৬) ও মোটরসাইকেল ড্রাইভার মোঃ রাসেল(২৫)'দেরকে গ্রেফতার করা হয়। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ

যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন