ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৪-৫-২০২৫ দুপুর ৪:০
“রক্তের দামে কিনেছি স্বপ্ন, সাহসী ভোর সম্মুখে জয়, কাটবে এবার বৈষম্যের ঘোর” শ্লোগান নিয়ে পটুয়াখালীতে আমার বাংলাদেশ পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এবি
পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার। বক্তব্য রাখেন আমার বাংলাদেশ যুব পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাসুদুর রহমান, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মাহমুদ ফয়সাল, মোহাম্মদ মানিক মিয়া, অ্যাডভোকেট রুহুল আমিন, মোহাম্মদ মুশফিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন “যার জন্য যুদ্ধ করে আমরা একনায়কতন্ত্র হটিয়েছিলাম, আজও সেই এক পথেই হাঁটছে দেশ। এবি পার্টি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।” এবি পার্টির লক্ষ্য হলো ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিত করে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। এই লক্ষ্য বাস্তবায়নে দলটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মৌলিক অধিকার নিশ্চিতকরণ, দেশপ্রেম ও নৈতিক প্রেরণা সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্য-অর্থনীতিসহ বিভিন্ন খাতে গবেষণাভিত্তিক উন্নয়ন, তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তোলা, সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কার এবং ধনী-গরিব বৈষম্য দূর করে কল্যাণ রাষ্ট্র গড়ার কর্মসূচি হাতে নিয়েছে। 
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মেজর মিনার তাঁর লেখা “জুলাই বিপ্লবের মনস্তত্ত্ব” শীর্ষক বইটি উপস্থিতদের হাতে তুলে দেন। বইটি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-আন্দোলনের প্রেক্ষাপটে লেখা, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
অনুষ্ঠানে এবি পার্টির সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু