টিএন্ডটি কলোনীতে বহিরাগতদের বাসা ভাড়ার আদিপত্য বিস্তার!
মতিঝিল টিএন্ডটি কলোনীতে (বিটিসিএল) সরজমিনে গেলে ভাড়াটিয়াদের সাথে কথা বলতে গেলে নাম প্রকাশ না করার শর্তে ভাড়াটিয়ারা জানান আমরা বিটিসিএল এ কর্মরত কোন স্টাফ নই। আমরা ভাড়া নিয়ে এখানে বসবাস করি। এক প্রশ্নের জবাবে তারা জানান টিএন্ডটি কলোনী দেখভাল করার দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা অগ্রীম ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা দিয়ে বাসা নিয়েছি। মাসিক বাসা ভাড়ার ব্যাপারে জানতে চাইলে তারা বলেন ১০-১৬ হাজার টাকার মধ্যে প্রতিটি বাসা ভাড়া দেওয়া হয়। ভাড়াটিয়ারা আরোও জানান আমাদের কাছ থেকে ভাড়ার টাকা উত্তোলন করেন ওবায়দুল হক মনা, আব্দুল বাতেন ও দেলোয়ার হোসেন। এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় ওবায়দুল হক বাতেন এবং দেলোয়ার বিটিসিএল এর উপ-ব্যবস্থাপক জনাব আবুল হোসেনের নির্দেশে তারা বাসা ভাড়ায় দিচ্ছেন। জনাব আবুল হোসেনের সাথে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি কোন মন্তব্য করতে রাজি নই। বিটিসিএল এর বিভিন্ন পর্যায়ের স্টাফদের সাথে কথা হলে তারা বলেন দীর্ঘদিন যাবৎ চাকুরী করার সুবাধেও কলোনীতে বাসা পাচ্ছিনা কিন্তু বহিরাগতরা বেআইনীভাবে টাকার বিনিময়ে মতিঝিল টিএন্ডটি কলোনীতে দেধারসে বাসা পাচ্ছে। চাকুরীরত স্টাফরা দুঃখ প্রকাশ করে আরোও বলেন আমরা বাসার জন্য আবেদন করলেও কোন বাসা পাই না এবং বাসা ভাড়া না পেয়ে দিগুণ টাকা দিয়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে থাকতে যা অফিস থেকে অনেক দূরে। স্টাফ গোপন সূত্রে জানতে পারাযায় বাসা পাওয়া ও ন্যায্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য উর্ধ্বতন কর্মকর্তা জনাব আবুল হোসেনের সাথে বারবার কথা বলেও ব্যার্থ হতে হয়েছেন কর্মচারীগণ । ভ‚ক্তভোগীরা বলেন বিটিসিএল এর কলোনীতে স্থবিরতা আনতে বহিরাগতদেরকে কলোনী থেকে বিদায় করে আইনসম্মত ভাবে প্রত্যেক স্টাফকে বাসা ভাড়া দেওয়ার জোড় দাবি জানান। অবৈধভাবে বহিরাগতরা যেইসব বাসায় ভাড়ায় থাকেন সেগুলো হলো:-জি১৬/৫, জি-১৫/১৪, জি-১৮/১১, জি-২৮/১, জি-০৪/২/২, জি-১১/৩/১, জি-১১/৩/২, এইচ-১৯/১৫, এইচ-২/১, এইচ-২১/২, জি-২৫/২ সহ আরোও অনেক।
এমএসএম / এমএসএম
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল