সীমান্তে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারী আটক
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ১০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত পাচারকারী মিয়ানমারের সুদাপাড়া গ্রামের বাসিন্দা কামাল হোসেন (৪২)।
রবিবার দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে গোপন সংবাদের খবরে সাবরাং সীমান্তে ইয়াবা একটি বড় চালান পাচারের খবরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এতে সন্দেহজনক একটি নৌযান সীমান্তে ধাওয়া করলে, মিয়ানমার অংশে নাফ নদীর আরো গভীরে চলে যায়। এসময় নাফ নদীতে দুইজন মাদক বহনকারী সাঁতারুর অবস্থান সনাক্ত করা গেলে বিজিবি এক পাচারকারী আটক করতে সক্ষম হয়। পরে কাছ থেকে ১ লাখ ১০ হাজার পিস পাওয়া যায়।’
বিজিবির অধিনায়ক বলেন, ধৃতকে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্তাঞ্চলে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর এবং জিরো টলারেন্স নীতির আলোকে কার্যকর অভিযান অব্যাহত রাখবে। জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা সুদৃঢ়করণে বিজিবির এই ধরনের অপারেশনাল পদক্ষেপ ভবিষ্যতেও থাকবে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান