ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা দিতে এলো “এক্সট্রিম এরোসল”


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৪-৫-২০২৫ বিকাল ৫:৪০
৪ মে ২০২৫, রবিবার বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের নতুন সংযোজন "বসুন্ধরা এক্সট্রিম এরোসল- ইনসেক্ট কিলার" এর উদ্বোধনী অনুষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সের (BIHQ) লেভেল-৫ এর ট্রেনিং হলে আয়োজিত হয়।
বসুন্ধরা এক্সট্রিম এরোসল একটি শক্তিশালী ও কার্যকর মশা এবং অন্যান্য পোকামাকড়নাশক স্প্রে, যা বাজারে বিদ্যমান পণ্যগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।
অনুষ্ঠানে পণ্যের উপাদান, কার্যকারিতা ও বাজারে সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান, সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বসুন্ধরা গ্রুপ। তিনি বলেন “বসুন্ধরা এক্সট্রিম এরোসল আমাদের ঘরোয়া নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গু , ম্যালেরিয়া ও চিকনগুনিয়া সহ সকল ধরণের মশাবাহী রোগ প্রতিরোধ করতে বসুন্ধরা গ্রুপ পণ্যটি বাজারে নিয়ে এসেছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই এই পন্যটি তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট পরিমাণে এটি ব্যবহার করলে এটি মশাসহ ঘরের অন্যান্য পোকামাকড় মারতে সহায়ক”।
আরও উপস্থিত ছিলেন জনাব শাহেদ জাহিদ, চিফ অপারেটিং অফিসার (COO), সেক্টর–সি, বসুন্ধরা গ্রুপ। তিনি বলেন “পণ্যটি দেশের সর্বত্র পৌছে দিতে সব ধরনের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা গ্রুপ। এই পণ্যটি বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষদের কাছে ভোক্তার চাহিদা অনুযায়ী পৌছে দিতে আমরা কাজ করে যাচ্ছি”।
অনুষ্ঠানে এছাড়াও বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন