রূপগঞ্জে লাটের রাজ্যে জিম্মি ১০ হাজার মানুষ
কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার লাটের রাজ্যে ১০ হাজার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মাদক ব্যবসা থেকে শুরু করে হেন কোন অপরাধ নেই যেটা এ বাহিনী করে না। লাটের ক্ষমতাবলে তার পিতা ঈমান আলী ও চাচা আলফাজউদ্দিন এক পাগলীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। ঐ পাগলীর ঘরে চার সন্তান রয়েছে। বর্তমানে পাগলী আবারো অন্তঃসত্ত্বা। পাগলীকে একটি বদ্ধ ঘরে অবরুদ্ধ অবস্থায় রেখেছে। এ নিয়ে এলাকায় মুখরোচক নানা কথা রয়েছে। ঘটনাটি রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায়।
অনুসন্ধানে জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায় প্রায় ১০ হাজার লোকের বসবাস। এ গ্রামেই অপরাধের সা¤্রাজ্য গড়ে তুলেছে লাট মিয়া। রয়েছে ২৫ জনের অস্ত্রধারী বাহিনী। গড়ে তুলেছে মাদকের আখড়া। এছাড়া নারী নিয়ে ফূর্তি করা, বালু নদে ডাকাতি-ছিনতাই থেকে শুরু করে সব অপরাধ কর্মকান্ড করে বেড়াচ্ছে লাট বাহিনী। লাটের সঙ্গে থানা পুলিশের সখ্যতা থাকায় এলাকার মানুষ তার নাম মুখে নিতে ভয় পায়। তার বিরেুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনেসহ ৮ টি মামলা রয়েছে।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, লাটের ক্ষমতাবলে তার পিতা ঈমান আলী ভূঁইয়া ও চাচা আলফাজউদ্দিন গত ৯ বছর ধরে এক পাগলীকে আশ্রয় দিয়ে দৈহিক সম্পর্ক চালিয়ে আসছে। গত ৯ বছরে ঐ পাগলীর কোলজুড়ে ৪ সন্তান রয়েছে। এর মধ্যে এক সন্তানকে নাওড়া ও আরেক সন্তানকে মুড়াপাড়া এলাকায় ঈমান আলীর স্ত্রী সেতারা বেগম বিক্রি করে দিয়েছে বলে এলাকাবাসীরা জানান। এছাড়া এক সন্তান লাট মিয়া ও আরেক সন্তান সেতারা বেগম দেখভাল করেন। এলাকাবাসীরা জানান, পান থেকে চুন খসলেই চলে অস্ত্রের মহড়া। কেউ সামান্য ভুল করলে কিংবা লাটের সামনে দিয়ে হেঁটে গেলে তার উপড় নেমে আসে নির্যাতনের খড়গ। বর্তমানে পাগলী আবারো ৮ মাসের অন্তঃসত্ত্বা। পাগলী বর্তমানে একটি বদ্ধ ঘরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বৃদ্ধ বলেন, বাজান এইসব মাইনসের কাম। পাগলীডারে নিয়া কি করতাছে। আমাগো এলাকার মাতব্বর-প্রধানরা হেগো ডরায়। পুলিশ আহে, লাটের লগে কতা কইয়া আবার যায়গা।
সেলফোনে কথা হয় আলফাজদ্দিনের সঙ্গে। তিনি বলেন, এসব ডাহা মিথ্যা কথা। আমি জড়িত নই। তার ভাইয়ের প্রসঙ্গ টানতেই তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, তাদের খবর আমি কি করে বলবো। কথা হয় লাট মিয়ার সঙ্গে। তিনি বলেন, আমি কোন অবৈধ কাজ করি না। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নিবো।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী
ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব
Link Copied