গাজীপুরে ইমাম মাও: রইস উদ্দিনের হত্যার বিচার দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কারা হেফাজতে গাজীপুর সিটির হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের খতিব রইস উদ্দিন হত্যার বিচারের দাবীতে কুমিল্লায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নত ওয়াল জামায়াতের নেতারা।
এসময় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের দুই লেনের প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার সাধারণ মানুষ। তবে দুপুর সাড়ে ১১ টার দিকে প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (৫ মে) সকাল ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল শেষে অবরোধ করেন তাঁরা। এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কে বসে অবরোধ কর্মসূচী পালন করেন। বিক্ষোভকারীরা পুলিশের সামনে বিভিন্ন উসকানিমূলক শ্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ সমাবেশে যুবসেনার কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক জাবের হোসাইন বলেন, মাওলানা রইস উদ্দিনের হত্যাকারী যতক্ষণ গ্রেপ্তার না করা হবে আমাদের এই কর্মসূচি। প্রয়োজনে মহাসড়ক অচল করে দেয়া হবে।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, আহলে সুন্নত ওয়াল জামায়াতের মহাসচিব মাওলানা মাসুদ হোসেন আর কাদরী, রেজভিয়া দরবারের খলিফা মুফতি নজরুল ইসলাম রেজভী, কুমিল্লা ছাত্রসানার সভাপতি মোহাম্মদ জাবের হোসেন।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মাওলানা আমিরুল ইসলাম আকবরী, মাওলানা শাহ আলম আল কাদরী সাহাপুরী, মাওলানা দেলোয়ার হোসেন আল কাদরী, মাওলানা আবু নোমান ইকরামুল হক আনোয়ারী, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের সাথে দফায় দফায় কথা বলেছি , তারা কিছুক্ষণ মহাসড়ক অবরোধ করে ছেড়ে দিবেন বলেছেন।
ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন বোগদাদ পরিবহন চালক আবদুস সালাম বলেন, এক ঘন্টা ধরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বসে আছি। সময়মতো না যাত্রী নিতে পারছি না । এই গরমে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
এমএসএম / এমএসএম
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি