শ্রীমঙ্গলে ফণিমনসা সাপ উদ্ধার করেছে স্থানীরা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সবজি বাজার থেকে ফণিমনসা সাপ উদ্ধার করেছে স্থানীরা।শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল সবজি বাজারের কলা পট্টি থেকে সাপটি উদ্ধার করা হয়। প্রায় ১১ ফুট লম্বা খয়েরি রংয়ের ফণিমনসা সাপটি কলার ছড়ি থেকে বেড়িয়ে এলে স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে। ভয়ে লোকজন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। পরে ব্যবসায়ীরা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সেখান থেকে লোকজন এসে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়।
ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, পাহার থেকে কলার ছড়ি বাজারে নিয়ে আসার সময় সাপটি কলার ছড়ির সাথে চলে আসতে পারে। সজল জানান এটা বিষধর সাপ। দীর্ঘাকৃতি ও চিকন হওয়ার কারণে স্থানীয় লোকজন সাপটি প্রথম দেখেই ভীত সন্ত্রস্ত হয়ে পরে। খবর পেয়ে তারা সাপটি ধরে নিজেদের হেফাজতে নেয়। ফণিমনসা সাপটি সেবা ফাউন্ডেশনের নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে। সব ঠিক থাকলে আজ বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করে দেওয়া হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি
রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড
কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা
টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে
চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি
নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, চার উপজেলায় পানিবন্দি ৮ লাখ মানুষ