ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নড়াগাতীতে নবগঠিত মাদ্রাসা কমিটির আহ্বায়ককে সংবর্ধনা প্রদান


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ৫-৫-২০২৫ দুপুর ৩:৫৯

নড়াইলের নড়াগাতীতে নবগঠিত মাদ্রাসা কমিটির আহ্বায়ক সৈয়দ মিজাুনর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে মাদ্রাসা সংশ্লিষ্ট ও স্থানীয়রা।  ৫ মে (সোমবার)  সকাল ১১ টায় টোনা ইসলামীয়া আলিম মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়। 

মদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওঃ মোঃ ওলিউল্লাহ'র সঞ্চালনায় ও অধ্যক্ষ এস এম ইকবাল সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাশিয়াল আদর্শ সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা মফিজুল ইসলাম, প্রখ্যাত ওয়াজিন ও ইসলামী চিন্তবিদ মাওঃ মাওদুদুল হক ও টোনা গ্রামের মোল্যা মনিরুজ্জামান প্রমুখ। 

বক্তারা, ঐতিহ্যবাহী টোনা গ্রামের পুরোন ঐতিহ্য তুলে ধরে বলেন, এই গ্রামের অনেক কৃতি সন্তান বাংলাদেশের বিভিন্ন স্থানে বিখ্যাত স্থাপনা করেছেন এবং এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে টোনা গ্রামের মানুষের অবদান রয়েছে। বিগত ১৭ বছরের তাদের মুল্যায়ন করা হয়নি বলে প্রেক্ষাপট উল্লেখ করেন। ৫ আগষ্টে আওয়ামিলীগ সরকারের পতনের পর টোনা গ্রামের কৃতি সন্তান সৈয়দ মিজানূর রহমানকে আহ্বায়ক করায় ফুলের শুভেচছা জানিয়ে বরন করেন এলাকার স্বতঃস্ফূর্ত মানুষ। এ ছাড়া আগামীতে টোনা আলিম মাদ্রাসাকে ফাজিল মাদ্রাসায় রুপান্তর করার দাবী জানান বক্তারা।

এ্যাডহক কমিটির আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান বলেন, আপনারা সবাই আমার পাশে থাকলে সবই করা সম্ভব।  মাদ্রাসাকে আলিম থেকে  ফাজিলে উন্নীত করার জন্য যা যা করনীয় তিনি করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন প্রকার দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন,  টোনা গ্রামের মফিজুল ইসলাম কিবু, রাসেল মোল্যা, হাসান মোল্যা মোল্যা বদিউজ্জামাল, অত্র মাদ্রাসার শিক্ষার্থীরাসহ সকল শ্রেনী পেশার মানুষ। সভা শেষে সভাপতির সমাপনী বক্তব্য ও  মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন