গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় মুক্ত গণমাধ্যম অপরিহার্যঃ অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী
কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন 'গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় মুক্ত গণমাধ্যম অপরিহার্য'। ৩ মে ২০২৫ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) আয়োজিত 'বর্তমান বিশ্বে সাহসী সাংবাদিকতা শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করার সময় তিনি এ কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা খায়রুল কবির খোকন। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তব্য রাখেন খান নজরুল ইসলাম হান্নান, সাংবাদিক নেতা ওমর ফারুক জালাল,কবি রাজু আলীম, কবি অশোক ধর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক জিএস বিএনপি নেতা খায়রুল কবির খোকন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার দাবি জানান। তিনি বলেন,'আগামী দিনের একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনকে বানচাল করার জন্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই।'
অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম বলেন 'আপনি কেমন সাহসী সাংবাদিক, তা বোঝা যাবে ক্ষমতাসীনদের সম্পর্কে আপনার মতামত কেমন, তা দেখে। আপনি ক্ষমতাসীন এবং প্রভাবশালী মহলের সমালোচনা করতে পারেন কিনা, তা দেখে। আপনি সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারেন কিনা, তা দেখেও বোঝা যাবে আপনি সাংবাদিক হিসেবে স্বাধীন কিনা ও সাহসী কিনা। কাজেই সাহসী সাংবাদিক হলো তারা, যারা স্রোতের প্রতিকূলে চলতে জানেন। যারা সরকারের উপকারভোগী নন,যারা সমালোচনা করতে ভয় পান না, যারা স্বাধীনচেতা, যারা জনগণের পক্ষের শক্তি, তারাই হলো সাহসী সাংবাদিক; যারা বিশেষ কোনো ইন্সেন্টিভ বা প্রণোদনার কাছে বিক্রি হয়ে যান না, তারাই হলো সাহসী সাংবাদিক। যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না।’
সেমিনার শেষে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর গবেষণা গ্রন্থ ' বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি' পাঠ উন্মোচন করা হয়।
এমএসএম / এমএসএম
ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা
ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান
নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল
টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন
১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে