ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে সংঘর্ষে নিহত আজিজের হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ৫-৫-২০২৫ বিকাল ৫:৫২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত মুন্সি আব্দুল আজিজের  হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (৫ মে) সকালে জল্লি-বাড্ডা এলাকার শ্যামগ্রাম-জীবনগঞ্জ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ২৯ এপ্রিল বিকেলে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন জল্লি-বাড্ডা গ্রামের বাসিন্দা মুন্সি আব্দুল আজিজ (৬০)। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

নিহতের স্ত্রী রাবেয়া বেগম ১ মে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৩ জনকে এজাহারভুক্ত এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, “ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যাকারীরা এখনো গ্রেফতার হয়নি। এতে আমরা হতাশ। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “মামলার তদন্ত অব্যাহত রয়েছে। নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ সচেতন রয়েছে।”

এলাকাবাসী জানান, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে তারা নবীনগর থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ