নাঙ্গলকোটে সাথী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
কুমিল্লার নাঙ্গলকোটের পুঁজকরা গ্রামের সাথী আক্তার (২৪) হত্যার সুষ্ঠ বিচারের দাবীতে শনিবার বিকেল ৫ টায় নোয়াখালি-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জেঠার দোকান নামক স্থানে সাথীর পরিবার ও পূজকরা গ্রামবাসীর আয়োজনে শতশত নারী-পুরুষ মানববন্ধন করেছে। মানবন্ধনে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর দাবি সাথীকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার স্বামীর পরিবারের লোকজন। এবিষয়ে নিহত সাথীর মা নয়ন বেগম বলেন - আমার মেয়েকে তার স্বামীর পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে। সে কখনো আত্মহত্যা করতে পারেনা, সে সু-শিক্ষিত মেয়ে, তার আত্মহত্যা করার কোন কারণ নেই, আমি হত্যা কারীদের ফাঁসির দাবি জানাই।
স্থানীয় দুই মেম্বার শাহাজান ও দেলোয়ার হোসেন বলেন, পুঁজকরা গ্রামের মৃত গোলাম মোস্তফা সেলিমের মেয়ে সাথী আক্তারের সাথে একই গ্রামের আব্দুল গফুরের ছেলে ওমান প্রবাসী হারুনুর রশিদের সাথে বিয়ে হয়। গত ৭ সেপ্টেম্বর সাথীকে পরিকল্পিত ভাবে হত্যা করে, তার লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখে। মৃত্যুর ২ দিন পূর্বে সাথীর বাপের বাড়ি থেকে স্বর্ণ অলংকার নিয়ে আসে সাথী। মৃত্যুকালে তার ৪ বছরের ১ ছেলে , ৩ বছরের ১ মেয়ে রয়েছে। তার স্বামী ওমানে কর্মরত রয়েছে। আমরা তার হত্যার কঠিন বিচার চাই।
এ সময় উপস্থিত ছিলেন, মেম্বার দেলোয়ার হোসেন, শাহজাহান, মাঈন উদ্দিন, ওমর ফারুক, শাহজাহান চৌধুরী, সাথীর মা নয়ন বেগম, আনোয়ারা বেগম, রহিমা বেগমসহ শতশত নারী-পুরুষ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার