ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

মিলানের বিমান ধরার আগে বার্সেলোনা স্কোয়াডে ধাক্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৫-২০২৫ দুপুর ১০:৫৯

শেষ শিরোপাটা বার্সেলোনা জিতেছিল তার পা থেকে আসা গোলের সুবাদেই। কিন্তু সেই জুলস কুন্ডেকেই ইন্টারের বিপক্ষে পাচ্ছে না বার্সেলোনা। গেল সপ্তাহে প্রথম লেগের খেলায় ইনজুরিতে পড়েছিলেন ফ্রেঞ্চ এই তারকা। অ্যাওয়ে ম্যাচের বিমান ধরার আগ পর্যন্ত বার্সেলোনা অপেক্ষা করতে চেয়েছিল কুন্ডের জন্য। 
কিন্তু অপেক্ষা কাজে দেয়নি। হ্যান্সি ফ্লিকের স্কোয়াডে জায়গা হলো না জ্যুলস কুন্ডের। রাইট ব্যাকে তার বেশ বড় রকমের ধাক্কাই খেতে হচ্ছে ৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটির। এরিক গার্সিয়াকে দেখা যেতে পারে এই ম্যাচে রাইটব্যাকের ভূমিকায়। 
গুরুত্বপূর্ণ এই ম্যাচে আলেহান্দ্রো বালদেকে পাচ্ছে না বার্সেলোনা, সেটাও একপ্রকার নিশ্চিতই ছিল। তরুণ এই লেফটব্যাক ইনজুরিতে পড়েছিলেন আরও আগেই। ইন্টারের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগেও ছিলেন না তিনি। ৩৩ বছর বয়েসী ইনিগো মার্তিনেজের ওপরেই থাকবে লেফটব্যাক সামলানোর কাজ। 
সুখবর নেই মার্ক কাসাদোকে নিয়েও। স্কোয়াড ট্রেনিংয়ে অংশ নিলেও তিনি এখনই ম্যাচ খেলার মতো অবস্থানে নেই এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শেষ সময় পর্যন্ত অপেক্ষা ছিল তার জন্যেও। কাসাদোকে যদিও শেষ অব্দি স্কোয়াডে রাখেননি কোচ হ্যান্সি ফ্লিক। তাকে রেখেই মিলানে গিয়েছে বার্সেলোনা।
তবে এতকিছুর মাঝেও সুখবর আছে রবার্ট লেভানডফস্কিকে নিয়ে। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল দ্বিতীয় লেগের আগেই সুস্থ হয়ে উঠেছেন মূল স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। যদিও শুরুর একাদশে থাকছেন না তিনি এটা অনেকটাই নিশ্চিত। ফেরান তোরেসকেই দেখা যাবে নাম্বার নাইনের ভূমিকায়। 
পোল্যান্ডের স্ট্রাইকার লেভানডফস্কি পুরো মৌসুমেই বার্সার জার্সিতে প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়িয়েছেন। লামিনে ইয়ামাল এবং রাফিনিয়ার সঙ্গে লেভানডফস্কির ত্রয়ী ব্লু-গ্রানাদের সাফল্যের বড় চাবিকাঠি হয়েই ছিল। তবে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়েই ইনজুরিতে পড়েন তিনি। ১৯ এপ্রিল সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে বাম পায়ে মাংসপেশির ইনজুরিতে পড়েছিলেন লেভা।
কিন্তু স্বস্তির বিষয়, ইন্টারের বিপক্ষে দ্বিতীয় লেগে থাকছেন তিনি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নামতে পারেন বদলি হিসেবে। 

 

 

Aminur / Aminur

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ