ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ধামরাইয়ে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৬-৫-২০২৫ দুপুর ১১:২৩

ঢাকার ধামরাইয়ে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মোঃ জুবায়ের আহামাদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (০৬ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন,আজ তাকে আদালতে পাঠানো হবে। এর আগে সোমবার দুপুরের দিকে ধামরাই উপজেলার রোয়াইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে সোমবার ধামরাই থানায় শিক্ষক মোঃ জুবায়ের আহামাদ এর বিরুদ্ধে বলাৎকার (ধর্ষণ) অভিযোগে একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর পরিবার জানান, আমার স্বামী সৌদি আরব প্রবাসী। আমি আমার এক ছেলে ও মেয়েকে নিয়ে বাড়ীতে থাকি। আমার ছেলে তালিমুল কোরআন মাদ্রাসায় আবাসিকে থেকে তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করেন। প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে মাদ্রাসায় থাকার কক্ষে ঘুমাইয়া পড়ে। রাত আড়াইটার দিকে শিক্ষক জুবায়ের আহামাদ তার রুমে গিয়ে ছেলেকে ডেকে মাদ্রসার পূর্বপাশে টিনসেড রুমে নিয়ে জোরপূর্বক তাহার পড়নের পায়জামা খোলে ধর্ষণ (বলাৎকার) করে।  সকালে খাবার খাওয়ার কথা বলে আমার ছেলে মাদ্রাসা থেকে বাড়ীতে আসে এবং ঘটনার বিস্তারিত আমাকে খুলে বলে। পরে তার নিকট থেকে বিস্তারিত শুনে প্রবাসে আমার স্বামীকে বিষয়টি জানাই। এরপর থানায় আসিয়া অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে ধামরাই থানার এসআই মোঃ জিয়াউর রহমান জিয়া বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে রোয়াইল ইউনিয়নের খরারচর এলাকায় অভিযান পরিচালনা করে বলাৎকারের অভিযোগে মোঃ জুবায়ের আহামাদ নামে একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু