এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ২০০তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ৪ মে ২০২৫, প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো: আলী হোসেন প্রধানিয়া। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো: আবুল বশর, মো: আনোয়ার হোসেন, মো: নুরুল হক, ব্যারিস্টার মো: শফিকুর রহমান এবং মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ। এছাড়া, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কবীর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান মো: আলী হোসেন প্রধানিয়া বলেন, ২০০তম বোর্ড সভা ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সুশাসন, স্থিতিশীল প্রবৃদ্ধি এবং গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাংক অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, ২০১৩ সালের ২ এপ্রিল প্রতিষ্ঠিত হয় প্রবাসী মালিকানাধীন এনআরবিসি ব্যাংক। বর্তমানে ১০৯টি শাখা ও ৩৭৭টি উপশাখার মাধ্যমে সারাদেশে সেবা দিচ্ছে ব্যাংকটি।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন