ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:৪

মেহেদী হাসান নামক একজন ব্যবসায়ির বাসায় গত ৪ মে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা ও লুটপাট চালিয়েছে। এ প্রসঙ্গে মেহেদী হাসানের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, আমিনুল নামে এক সন্ত্রাসী তার সঙ্গে ১০/১২ জন রাজধানী ভাটারার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে মেহেদীকে খোঁজাখুঁজি করে। এরপর আমিনুল ও তার লোকজন বাসায় মেহেদীকে না পেয়ে বাসা ভাংচুর ও লুটপাট করে। 

মেহেদীর ভাই তানভীর হাসান এই লুটপাটে বাধা দিলে আমিনুল ও তার সন্ত্রাসী বাহিনী তানভীরকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। তানভীর বর্তমানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। 

মেহেদীর পরিবারের সঙ্গে কথা বলে আরও জানা যায় যে, মেহেদী ও তার স্ত্রীর সঙ্গে আমিনুলের পূর্ব শত্রুতা ছিল। এর আগেও মেহিদীর কাছে আমিনুল ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। এছাড়াও মেহেদীর অফিসে গিয়ে মেহেদীকে গুরুতরভাবে মেরে ,হত্যাচেষ্টা করেছিল। 

বর্তমানে আমিনুলের ভয়ে মেহেদী ও তার স্ত্রী গত বছর জুলাই থেকেই বাড়ি ছেড়ে আত্মগোপনে আছে। জীবন বাঁচাতে তারা বরিশাল পালিয়ে থাকাকালীন আমিনুল মেহেদীর অবস্থান জেনে যায় এবং সেখানেও লোক পাঠিয়ে মেহেদীর ওপর হামলা করে। 
পরিবারের দাবী পুলিশের কাছে বারবার সহযোগিতা চাওয়া হলেও পুলিশ তেমন কোন সহায়তা করেনি, এমনকি মামলাও গ্রহন করেনি। 

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান ও তার স্ত্রীর নামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তবে স্থানীয়রা বলেন যে, তাদের নামে যে মামলা করা হয়েছে সেটি মিথ্যা মামলা কারণ মেহেদী হাসানকে তারা একজন ব্যবসায়ী হিসেবেই চেনে। পরিবারের দাবী সন্ত্রাসী আমিনুল জামাত-শিবিরের রাজনীতির সাথে জড়িত এবং তার প্রভাবেই এই মিথ্যা মামলাটি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন