বরগুনায় মাছের ঘেরের গাছ কেটে জমি দখলের অভিযোগ
বরগুনায় রাতের আঁধারে মাছের ঘেরের গাছ কেটে জমি দখলের অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি বামনা উপজেলার দক্ষিণ রামনা গ্রামে। বর্তমান জমির মালিক মোঃ আরাফাত মোল্লা বলেন দীর্ঘ ৭০থেকে ৮০ বছর যাবত এই জমি আমরা ভোগ দখল করে আসছি,। কিছুদিন পূর্বে মোঃ আব্দুস সালাম জাহাঙ্গীর নামে এক ব্যক্তি ভুয়া জালজালিয়াতি কাগজপত্র বের করে, ক্ষমতার প্রভাব দেখিয়ে, আমাদের জমি দখলের চেষ্টা চালায়।গতকাল রাতের আঁধারে মোহাম্মদ জাহাঙ্গীর, মোঃ সেলিম মোল্লা, মোঃ ফরিদ সিকদার সহ একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার মাছের ঘেরে প্রায় শতাধিক সুপারি গাছ কেটে ফেলে। যাহার ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষ টাকা। জাহাঙ্গীর বাহিনী বিভিন্ন লোক মারফত ও মোবাইল এর মাধ্যমে খুনগুম করার হুমকি দিয়ে আসছে, বর্তমানে পরিবার নিয়ে আমার আতঙ্কে দিন কাটছে,সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
স্থানীয়রা বলেন, জমিজমার নিয়ে বিরোধ থাকতেই পারে মাছের ঘেরের সুপারি গাছ এভাবে কেটে ফেলা ঠিক হয় নাই।এদের বিচারের আওতায় আনা হোক।
এ বিষয়ে মোহাম্মদ আব্দুল সালাম জাহাঙ্গীর বলেন, আমি বামনা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করছি, তিনি তদন্তের জন্য থানায় দিয়েছেন। অভিযোগটি তদন্ত ধীন রয়েছে। বামনা থানার অফিসার ইনচার্জ হারুন -অর রশিদ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলমান।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ