ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ৩:৩৫

গাজীপুর শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনা আবু তাহের প্রধান বাদী হয়ে আইনুল হক ভূইয়া (৪০), মোঃ ইব্রাহিম (৪৫), মুরাদ ভূইয়া (৩৫), সৌরভ ভূইয়া (২২)  আঃ মোতালেব সহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত (৪ মে) দুপুর ভিনটেজ ডেনিম এ্যাপারেলস লি. এ ঘটনা ঘটে। 

আবু তাহের প্রধান লিখতিত অভিযোগে উল্লেখ্য করেন, আমি বহেরারচালা গ্রামে অবস্থিত 'ভিনটেজ ডেনিম এ্যাপারেলস লি. এর বৈধ ওয়ার্ক অর্ডার প্রাপ্ত হইয়া সুনামের সহিত ব্যবসা করিয়া আসিতেছি। অভিযুক্তরা অন্যায় ভাবে লাভবান হওয়ার আশায় আমার ব্যবসায় বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া আসিতেছে। গত রবিবার (৪ মে) দুপুর ২ টা সময় আমি ও আমার নিজস্ব প্রাইভেটকারে আমার শ্যালক- মীম সরকার বাপ্পীকে সাথে নিয়া ভিনটেজ ডেনিম এ্যাপারেলস লিঃ হইতে বাহির হওয়ার উদ্দেশ্যে দুই নাম্বার গেইট থেকে রাস্তায় বাহির হওয়া মাত্রই উক্ত বিবাদীগনসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন বিবাদী পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিত ভাবে দা, লাঠি, লোহার রড, লোহার পাইপ ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র সহ একাধিক মটর সাইকেল যোগে আমার প্রাইভেটকারের গতিরোধ করিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। 

এছাড়া আমাদের উপর পিকআপ চালাইয়া আমাদেরকে গাড়ী চাপা দিয়া হত্যার উদ্দেশ্যে ধাক্কা মারে, যার কারনে আমার গাড়ীর সামনের লোকিং গ্লাসসহ অন্যান্য যন্ত্রাংশ ভাঙ্গিয়া ক্ষতি সাধন হয়।

অভিযুক্ত আইনুল হক ভূইয়া জানান, তাহের আমাদের বড় ভাই। তাহের ভাইয়ের উপর আমরা কোনো হামলা করিনি। আমাদের উপর অনিত অভিযোগ মিথ্যা। 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান