রায়গঞ্জে বিএনপি নেতার উপর দূর্বৃত্তদের হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির সাবেক এক নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা।এ ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, বুধবার (৭মে) রাত ১০টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তুষার তালুকদার ভৃইয়াগাতি বাজার থেকে তার নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি দেওভোগ বাজার এলাকায় গেলে ৫/৭জন অজ্ঞাত মুখোশধারীরা তাকে মারধর করে এবং তার পুরাতন ব্যাবহৃত মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে স্থানীয় লোকজন তুষার তালুকদারকে আহত অবস্থায উদ্ধার করে।
আহত তুষার তালুকদার জানান, আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। কিন্তু রাস্তায় চলমান লোকজন থাকায় তারা ব্যর্থ হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সামসুল ইসলাম। এ ঘটনায় দ্রুত সন্ত্রাসীদের সনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
রায়গঞ্জ থানার ওসি তদন্ত জানান, রাতে ঘটনা সব পরিদর্শন করা হয়েছে। আসামিদের সনাক্তের কাজ চলছে। দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে