আলফাডাঙ্গায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ফরিদপুরের আলফাডাঙ্গায় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার হারুন অর রশিদ এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) সকাল সাড়ে ১০টায় এবং আলফাডাঙ্গা প্রেসক্লাব বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করেন। আরজেএফ আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারন সম্পাদক ও দৈনিক আমার দেশ'র আলফাডাঙ্গা প্রতিনিধি গোলাম আজম মনিরের সঞ্চালনায় ও সভাপতি তামিম আহমেদ মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আরজেএফ এর মহাসচিব মোঃ সেকেন্দার আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম। বেলা সাড়ে ১১টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সমকালের আলফাডাঙ্গা প্রতিনিধি ইকবাল হোসেনের সঞ্চালনায় এবং সাবেক সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনুর সভাপতিত্বে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান, নয়া দিগন্ত প্রতিনিধি এস এম কোবাদ হোসেন, আমাদের সময়ের প্রতিনিধি আজিজুর রহমান দুলাল, বাঙ্গালী সময়ের প্রতিনিধি লায়েকউজ্জামান। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি আহবান জানান। মানববন্ধনে সাংবাদিক রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন