ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ছাত্রকল্যানে সাদাকাহ ফান্ড নিয়ে সেমিনার


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-৫-২০২৫ রাত ১১:২৪

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর যৌথ উদ্যোগে "এসইইউ-সিজেজিএম ২০ টাকা সদাকা ফান্ড: শিক্ষার্থীদের জন্য একটি কল্যাণমূলক উদ্যোগ" শীর্ষক একটি সেমিনার সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপার্স হলে অনুষ্ঠিত হয় ৮ মে, বৃহস্পতিবার। এর উদ্দেশ্য ছিল ছোট ও স্বেচ্ছা অনুদানের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে সচেতনতা তৈরি করা।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। তিনি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার জন্য সদাকা ফান্ড গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং স্বল্প পরিমাণে হলেও নিয়মিত দান করার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট-এর অধ্যাপক মোক্তার আহমদ ও জনাব আরাস্তু খান। অতিথিবৃন্দ সদাকার নীতি ও মূল্যবোধ নিয়ে আলোচনা করেন এবং সমাজে দানের চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সিজেডএম-এর চলমান কার্যক্রম তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন