ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে হাট-বাজার পরিস্কার করলেন স্বেচ্ছাসেবীরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৯-৫-২০২৫ দুপুর ২:১৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাজার, রাস্তা-ঘাট পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি চালিয়েছে আলোর পথের তরুণ নামে একটি সামাজিক সংগঠন।

শুক্রবার (৯ মে) সকালে উপজেলার চান্দাইকোনা বাজার ও বাসস্ট্যান্ডের আশপাশে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ময়লা আবর্জনা পরিস্কার করতে দেখা গেছে।

উপজেলার আলোর পথের তরুণ নামে একটি সামাজিক সংগঠন এসব কর্মসূচি পালন করেছে।
এ সময় হাট-বাজারের অলি-গলিসহ বাসস্ট্যান্ড চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এমন উদ্যোগ দেখে স্থানীয় ও পথচারীরা মুগ্ধ হয়েছে।

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. তরিকুল ইসলাম, সভাপতি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক মো. ইউফসুফ আলীসহ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মো. খোরশেদ আলম, ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা: জাকারিয়া, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, জামায়াতে ইসলামীর অন্যান্য নেতাকর্মীসহ বিডি ক্লিন ও আলোর পথের তরুণ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরিচ্ছন্নতা অভিযান শেষে বক্তারা জানান, উপজেলার অধিকাংশ হাট-বাজার ময়লা আবর্জনার স্তূপ দেখা যেত। আমরা এখন থেকে হাট-বাজারগুলোর ময়লা আবর্জনা বিহীন ও সুন্দর পরিবেশ রাখতে কাজ করে যাচ্ছি। প্রতিটি বাজারে ময়লা আবর্জনা রাখার জন্য ঝুড়ি অথবা ডাস্টবিনের ব্যবস্থার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে কামান করেন বক্তারা। সেই সাথে এরকম কর্মসূচী চলমান থাকবে বলে জানান সংগঠনের সদস্যরা।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬