রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলি
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী সাদ্দাম ও নূর কামাল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে।
বৃহস্পতিবার (৮ মে) রাত পৌনে ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক ও আই-ব্লকের সংলগ্ন জাকেরের ডেইল এলাকায় এই ঘটনা ঘটে।
টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, স্থানীয়দের বরাতে জানা গেছে, কাঁটাতারের ভেতরে দুই সন্ত্রাসী গ্রুপ সাদ্দাম ও নূর কামাল বাহিনীর মধ্যে আকস্মিক গোলাগুলি শুরু হয়। উভয় পক্ষ অন্তত ২০ থেকে ৩০ রাউন্ড গুলি ছোঁড়ে। খবর পেয়ে এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা ক্যাম্পের পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মূলত ক্যাম্পের অপরাধ নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এপিবিএন বলছে, জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান