ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে নিহত শাফায়াতের কবর জিয়ারত করলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি photo মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৫-২০২৫ বিকাল ৫:৩৫

 বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের ব্যবসায়ী ছাত্রদল কর্মী শাফায়েত হোসেন তালুকদার হত্যার ঘটনায় শুক্রবার সকালে বাগেরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ নিহতের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানান।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য, বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক মনিরুল হক ফরাজী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, কচুয়া উপজেলার বিএনপি নেতা শহিদুল ইসলাম খোকন, খাউলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মাষ্টার আসাদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। 

কবর জিয়ারত শেষে জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান বলেন, বিচার বর্হিভূত হত্যা, গুম, খুন, বিএনপি সমর্থন করেনা। নিহত শাফায়েত ছাত্রদলের একজন কর্মী ছিলেন। তার বিরুদ্ধে কোন অপরাধের অভিযোগ ছাড়াই আইনশৃংখলা বাহিনী পিটিয়ে তাকে মেরে ফেলেছে এমন অভিযোগ ওই পরিবারের। তিনি এ হত্যার সঠিক তদন্ত পূর্বক বিচারের দাবি জানিয়েছেন উর্দ্ধতন প্রশাসনের প্রতি। এ সময় নিহত সাফায়াতের পিতা-মাতাকে সঠিক বিচারের আশ্বাস্ত প্রদান করেছেন। 

  উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শাহজাহান হাওলাদারের বাড়িতে তার ছেলে সোহেল হাওলাদারকে একটি মামলার ওয়ারেন্টি আসামী তাকে আটকের জন্য এস আই পিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। ওই অভিযানের সময় তার চাচাতো ভাই জিউধরা গ্রামের ফারুক হোসেন তালুকদারের ছেলে ছাত্রদল কর্মী মৎস্য ঘের ব্যবসায়ী সাফায়েত তালুকদারকে আটক করে পুলিশের মারপিটে ঘটনাস্থালে সে মারা যায়। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার