ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ছাত্রদল নেতা আরিফুল ইসলামকে গণ সংবর্ধনা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৪:১০

ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) আরিফুল ইসলাম আরিফকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বালিয়া ইউনিয়নের খাগুটিয়া এলাকায় বালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
এতে বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় হাজার হাজার লোকজন যোগ দান করেন।
গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন। সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিএসসি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যকাল থেকে মেধাবী, সৎ, ভদ্র ও ভালো হিসাবে পরিচিত ছিল আরিফের।  সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন এবং বর্তমানে আইন বিষয়ে অধ্যয়নরত তখন থেকে সে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আন্দোলন সংগ্রামে থেকে সে বিগত সময়ে নির্যাতন নিপিড়নের শিকার হয়েছে। এমনকি কারা বরণও করেছে। তাকে কেন্দ্রীয় ছাত্রদল মূল্যায়ন করেছে। আরিফুল ইসলাম আরিফকে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক নিযুক্ত করা হয়েছে।

তারা বলেন, আরিফুল ইসলাম আরিফের মতো স্বচ্ছ, মেধাবী ছাত্রের এমন পদ প্রাপ্তি একটি সঠিক মূল্যায়নের প্রতিফলন। সে ছোট থেকেই গ্রামের জন্য, ধামরাইয়ের জন্য বিশেষত শিক্ষা উন্নয়ন ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে। সে সবসময় সবার জন্য কাজ করবে এমনটা আমরা বিশ্বাস করি। আর এই পদবি তাকে আরও উৎসাহিত করবে। সেজন্যই সবাই তাকে সংবর্ধনা দিয়েছে।

গনসংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সিনিঃ সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ,যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন,বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি অলিউজ্জামান সোহেল, সজিব মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, মহিউদ্দিন রুবেল,ঢাকা জেলা ছাত্রদলের (উত্তর) সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল প্রমুখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার