ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ডেকে প্রতিপক্ষকে দিয়ে মারধর করালেন ইউপি সদস্য


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৪:২২

পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দুই দফা হামলায় মোঃ রুবেল ও মোঃ হানিফ নামের দুই জন আহত হয়েছেন। আহতরা পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা দাবি করেছেন জমির বিরোধ নিষ্পত্তির জন্য ডেকে নিয়ে তার ভাইকে দিয়ে মারধর 
করিয়েছেন মৌকরন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল চৌকিদার ।

গত বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে। এর আগে ইউপি সদস্য সাইদুল চৌকিদার বিরোধের 
জমিতে ডেকে নিয়ে তাদের মারধর করানোর অভিযোগ উঠে।আহত মোঃ রুবেল বলেন, রশিদ চৌকিদারের কাছে থেকে ২০ শতাংশ জমি আমরা ক্রয় করছি। দুই বছর আগে ঐ জমিতে গাছ রোপণ করিলে ওই গাছ উপরে ফেলে দেয় ছালাম চৌকিদার। আজকে সকালে ওই জমিতে কলাগাছ রোপণ করিলে বিরোধের সৃষ্টি হয়। পরে আমরা বাড়িতে চলে আসছি এবং বিষয়টি ইউপি সদস্যকে জানাই। সে আমাদেরকে ওই জমিতে ডেকে নিয়ে যায়। সেখানে তার সামনেই আমাদের মারধর করেন তার ভাই রবীদুলসহ অনেকে। পরে আমরা অটোরিকশায় পটুয়াখালী হাসপাতালে আসার পথে শ্রীরামপুর বাজারের মধ্যে পুনরায় মারধর করেন রবীদুল চৌকিদার, ইউপি সদস্য সাইদুল চৌকিদার, সুলতান চৌকিদার, সালাম চৌকিদার ও কালাম চৌকিদারসহ ১০/১৫ জনে । 

তিনি আরও বলেন, জমির এই বিরোধ নিষ্পত্তির জন্য দীর্ঘদিন ধরে ইউপি সদস্য সাইদুল চৌকিদারের কাছে একাধিকবার গিয়েছি। তিনি বিষয়টি নিষ্পত্তি না করে, তার ভাই ওই জমি জোরপূর্বক ভাবে ভোগ করতে থাকেন।এবিষয়ে জানতে চাইলে রবীদুল বলেন, আমি কলাগাছ রোপণ করিছি এগুলো উপরে ফেলে দিছে তারা। তারা আমাকে মারধর করেছে আমিও হাসপাতালে ভর্তি হয়েছি।এবিষয়ে জানতে চাইলে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল চৌকিদার মুঠোফোনে বলেন, ওরা আমার ভাইকে মারধর করেছে। আর বাজারে একটু হাতাহাতি হয়েছে, কারো তো মাথা ফাটেনি। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান,  একটা অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি