ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বরগুনায় আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৪:৪৫

আগামী দিনের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় ০৯/০৫/২০২৫খ্রিঃ তারিখ বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে  এসআই (নিঃ)/সুশীল কুমার দাস, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন, ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের অন্তর্গত ৯নং ওয়ার্ডস্থ থেকে ধৃত আসামী ১. মোসাঃ আমেনা (৩৫), স্বামী- মন্টু মিয়া, মাতা- মোসাঃ সুরাতুন নেছা, ২. মোঃ আবু (৪৫), পিতা- হযরত আলী হাওলাদার, মাতা- ছায়াতন, উভয় সাং- লতাবাড়িয়া, ৯নং ওয়ার্ড, ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়ন, থানা ও জেলা বরগুনাদ্বয় ৮(আট) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৬,৪০,০০০/- টাকা এবং আসামী মোসাঃ আমেনা এর ডান হাত থেকে গাঁজা বিক্রয়ের নগদ ৩৩,৫০০ টাকা যাহার ভিতর ১০০০ টাকার নোট ২২ টি, ৫০০ টাকার নোট ২১ টি, ২০০ টাকার নোট ১ টি, ১০০ টাকার নোট ৮টি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু

সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ

ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা

পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার

বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল

রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ

উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা