ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নরসিংদীতে মাত্র ৫০০ টাকার জন্য প্রাণ গেল দিনমজুরের


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ১২:৫০

নরসিংদীর পলাশ উপজেলায় মাত্র ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে ইসমাইল হোসেন (৩৫) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে। তিনি পলাশের খিলপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁর স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত এবং তাঁদের একমাত্র কন্যা সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইলের কাছে ৫০০ টাকা পেতেন খিলপাড়া এলাকার আহসান মিয়ার ছেলে আফজাল হোসেন (৩৬)। শনিবার রাতে পূবালী বাজারের পাশে ওই পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আফজাল পাশের একটি দোকান থেকে ছুরি এনে ইসমাইলের পেটে আঘাত করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত আফজাল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারসহ স্থানীয় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার