ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ১২:৫১

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেল ৩ টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম।

এ সময় উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল্লাহ সাঈদ ইবনে সজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন প্রমুখ।

বিএনপির এ মতবিনিময় অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা, রায়গঞ্জ পৌর সভা,  ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও  অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন “সকল দুঃশাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তৃণমূল কর্মীরাই বিএনপির প্রাণ, তাঁদের সক্রিয় অংশগ্রহণেই গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন ।”

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬