পটুয়াখালীর কুয়াকাটায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা
পটুয়াখালীর কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্নিমা।
এ উৎসব উপলক্ষে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সাজানো হয়েছে নতুন সাজে। রবিবার সকাল থেকেই নতুন পোশাকে সজ্জিত হয়ে এ মন্দিরে সমবেত হন উপকূলের শত শত রাখাইন নর-নারীরা। পরে বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহন, সূত্র পাঠ, সূত্র শ্রবণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া পিন্ড দান, বোধি বৃক্ষে জল ঢালা, আহার দান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে এদিনটি উদযাপন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা। এর আগে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে গত দুইদিন নানা আয়োজন অনুষ্ঠিত হয় এ মন্দিরে।
কুয়াকাটা শ্রী মঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভিক্ষু বলেন বৌদ্ধ ধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত