ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ২:৫১

তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশ। পার্বত্য অঞ্চলেও বয়ে যাচ্ছে সেই তাপদাহের প্রভাব। রাঙামাটির কাপ্তাই উপজেলার পাহাড়ী অঞ্চল গুলোতে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। খেটে খাওয়া মানুষ, দিন মজুর সহ যারা পাহাড়ে জুম কাজে জীবিকা নির্বাহ করে তাদের খুব করুন অবস্থা যাচ্ছে। 

কাপ্তাইয়ের ওয়াগ্গা, চিৎমরম, রাইখালী ইউনিয়ন এর কয়েকটি পাহাড়ী অঞ্চলে গিয়ে দেখা যায়, তীব্র তাপদাহের মধ্যেও মানুষ জীবন জীবিকার তাগিদে কাজ করে যাচ্ছে। এতে বয়স্ক ও শিশুরা অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। সেই সাথে পাহাড়ী দুর্গম এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট।

স্থানীয় বাসিন্দা সুমিত তঞ্চঙ্গ্যা, রিতা চাকমা, মংসুই মারমা সহ কয়েকজন জানান, প্রচন্ড রোদ সেইসাথে গরমে কোনভাবেই কাজ করা সম্ভব হচ্ছেনা। অনেকে কাজ করতে গিয়ে তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়ছে। এতে করে তাদের দুর্বিষহ দিন কাটছে। সহসায় বৃষ্টিপাত না হলে আরো ভয়াবহ অবস্থা হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

এদিকে তীব্র তাপদাহে দেখা দিয়েছে নানা রোগব্যাধি। উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে বিভিন্ন সমস্যা নিয়ে রোগী ভর্তি বাড়ছে। তাই এইসময় শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি সতর্ক ভাবে চলাচল করতে নির্দেশনা দিয়েছে চিকিৎসকরা।

কাপ্তাই উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, তীব্র তাপদাহে হিটস্ট্রোকের ঝুঁকি থাকে। তাই সকলকে এই তাপদাহ যতটা সম্ভব পরিহার করে চলতে হবে। এছাড়া বেশি করে পানি পান করার পাশাপাশি অপ্রয়োজনে বাসা থেকে বের না হতে নির্দেশনা প্রদান করা হয়েছে। আর যদি শরীর অসুস্থতা দেখা দিলে দ্রুত সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন তিনি।

এমএসএম / এমএসএম

শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন

টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই

বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন

চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ

দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ

অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য

কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত