ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

এনআরবিসি ব্যাংকে ঋণ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১১-৫-২০২৫ বিকাল ৫:৭

এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা ও উপশাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী ঋণ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়েছে। গত ৮মে বৃহস্পতিবার ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ ও হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, দক্ষ জনশক্তি একটি ব্যাংকের প্রধান সম্পদ। ব্যাংকের ঋণ শৃঙ্খলা বজায় রাখা এবং ঋণ সংক্রান্ত ঝুঁকিগুলো কমিয়ে গুণগত ঋণ বৃদ্ধির জন্য প্রশিক্ষণের  বিকল্প নেই।  প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকারদের ঋণ সংক্রান্ত বিষয়ে যত বেশি সচেতন করা সম্ভব হবে ব্যাংকের গুণগত মানসম্পন্ন সম্পদ তত বৃদ্ধি পাবে। তাই প্রশিক্ষণের এই কর্মকান্ড আরো জোরদার করা হবে।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন