ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

লোকসংগীতের কিংবদন্তি মুস্তাফা জামান আব্বাসীর পরলোকগমন: গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শোকবার্তা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১১-৫-২০২৫ বিকাল ৫:১৭

বাংলাদেশের লোকসংগীতের অগ্রদূত, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আজ ১০ মে ২০২৫, শনিবার সকালে বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ছিলেন 'সুরের পাখি' খ্যাত কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দিন আহমদের কনিষ্ঠ পুত্র। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক হিসেবে তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন। লোকসংগীতের প্রচার ও প্রসারে তাঁর অবদান চিরস্মরণীয়।

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।

শোকবার্তা প্রেরণ করেছেন:ফারহান কবীর সিফাত  জেলা কালচারাল অফিসার  গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি

উল্লেখ্য,মুস্তাফা জামান আব্বাসী ছিলেন একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি সংগীতশিল্পী, গবেষক, লেখক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে সমানভাবে খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর রচিত গ্রন্থসমূহ এবং সংগীতচর্চা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।

তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস