ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১১-৫-২০২৫ বিকাল ৫:৪৮

নড়াইলের কালিয়ায় পুলিশ ও  সেনাবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও  দেশীয় অস্ত্রসহ ইউপি মেম্বরসহ ৩ জনকে আটক করা হয়েছে। রোববার (১১ মে) রাত ৩ টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রামের পশ্চিমপাড়ায় তিনটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযানে আটককৃতরা হলো-পুরুলিয়া গ্রামের মৃত সুলতান শেখের ছেলে ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য  মো. আনিস শেখ (৪৫), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের  ছেলে নাজিম উদ্দিন শেখ (৩৮) এবং মৃত এনামুল  মোল্যার  ছেলে  মো. চঞ্চল  মোল্যা (৩৬)। 

এ সময় আসামিদের বাড়ির বিভিন্ন স্থান  থেকে অবৈধ ১টি দেশী তৈরী পিস্তল, কার্তুজ বানানোর উপকরণ, ২২ রাউন্ড তাজা কার্তুস, ২টি চাইনিজ কুরাল, ২টি ছুরি, ৭টি স্যানদা, ৫টি বল্লম, ১টি ট্যাটা, ২টি তীর ধনুক, ৩টি চাপাতি, ২০টি সড়কি, ৪টি ঢাল, ২টি শর্টগানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে আটককৃতদের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন