ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ২:৩২

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (১২ মে) কাপ্তাই উপজেলা হর্টিকালচার সেন্টার ভবনে এই ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণের ১ম দিনে কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান। এসময় কাপ্তাই উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন সহ প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকেরা উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় কৃষকদের মাঝে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ের ওপর গুরুত্ব তুলে ধরা হয়। এবং কৃষি উন্নয়নের মাধ্যমে কিভাবে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ করবে সেই বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে