ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

মোটরগাইড বাংলাদেশ

গাড়ি ও বাইকপ্রেমীদের জন্য নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ৩:৪০

বাংলাদেশের সবচেয়ে বড় ও বিশ্বস্ত অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় সম্প্রতি মোটরগাইড বাংলাদেশ নামে একটি নতুন অটোমোটিভ পোর্টাল চালু করেছে। নতুন এই অটোমোটিভ পোর্টালটি গাড়ি ও বাইক ক্রেতা-বিক্রেতা এবং আগ্রহীদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে। দেশের মোটরযান বাজারের সম্প্রসারণের সাথে সাথে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক এবং নির্ভরযোগ্য তথ্যের চাহিদাও বাড়ছে। এই চাহিদা পূরণেই মোটরগাইড-এর যাত্রা।
গাড়ি, মোটরবাইক এবং অটো পার্টস সম্পর্কে আগ্রহীদের প্রয়োজনীয় সকল তথ্য দিবে ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম মোটরগাইড বাংলাদেশ। আপনি যদি একজন নতুন ক্রেতা, অভিজ্ঞ গাড়ি বা বাইকপ্রেমী, কিংবা মার্কেট যাচাইয়ে আগ্রহী বিক্রেতা হয়ে থাকেন, তবে মোটরগাইডে রয়েছে আপনার জন্য প্রয়োজনীয় সব তথ্য ও নির্দেশনা। পোর্টালটি বিশেষ করে বাংলাদেশি মার্কেটের জন্য তৈরি করা হয়েছে যেখানে থাকছে নতুন গাড়ির রিভিউ থেকে শুরু করে পারফরম্যান্স বিশ্লেষণ।
মোটরগাইডের অন্যতম বৈশিষ্ট্য এর উন্নত ফিল্টারিং সুবিধা। ব্যবহারকারীরা গাড়ির ব্র্যান্ড, মডেল, দাম, ধরন কিংবা ইঞ্জিন সিসি অনুসারে একাধিক ফিল্টার একসাথে ব্যবহার করেও পছন্দের বাইক বা গাড়ি রিভিউ খুঁজে পেতে পারেন। ফলে কমিউটার বাইক কিনতে চাইলে, এসইউভির তুলনা করতে চাইলে, কিংবা পছন্দের ব্র্যান্ডের নতুন ট্রিম সম্পর্কে ধারণা পেতে চাইলে আরও সহজে প্রয়োজনীয় ও মানসম্মত কনটেন্ট এখানে খুঁজে পাওয়া যাবে। 
মোটরগাইডের আরেকটি বড় সুবিধা হলো এটি বিক্রয়-এর বিশাল লিস্টিং ডেটাবেসের সঙ্গে সরাসরি সংযুক্ত। এর ফলে ব্যবহারকারীরা এক ক্লিকেই বিক্রয়যোগ্য গাড়ি, বাইক বা অটো পার্টসের অফার দেখতে পারবেন। এতে করে একজন ক্রেতা আরও আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারবেন এবং বিক্রেতারাও বুঝতে পারবেন বাজারের চাহিদা ও ট্রেন্ড কীভাবে পরিবর্তিত হচ্ছে।
বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, “মোটরগাইড শুধু আরেকটি রিভিউ সাইট নয়-আমরা এটি তৈরি করেছি একটি তথ্যনির্ভর, বিশ্বাসযোগ্য এবং ইউজার-ফোকাসড প্ল্যাটফর্ম হিসেবে। আমাদের বিশ্বাস, এই প্ল্যাটফর্মটি ক্রেতাদের স্মার্ট সিদ্ধান্ত নিতে এবং বিক্রেতাদের বাজারকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে।”
ইতোমধ্যেই মোটরগাইড বাংলাদেশ চালু হয়েছে এবং দেশের প্রতিটি বাইক বা গাড়িপ্রেমীর জন্য এটি হবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং অটোমোটিভ বিশ্বের সব খবর জানার এক নির্ভরযোগ্য সঙ্গী।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন