ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য: এস এ সিদ্দিক সাজু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মিরপুর, শাহআলী, দারুস সালাম, রূপনগর (আংশিক) ও কাউন্দিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ঢাকার মিরপুরে এক গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিল গাবতলী হানিফের বালুর মাঠ থেকে শুরু হয়ে মাজার রোড় হয়ে হযরত শাহআলী বোগদাদি (রহ.) মাজার পর্যন্ত অগ্রসর হয়। মিছিলে ঢাকা ১৪ আসনের হাজারো নেতা-কর্মী ও সমর্থক ৩১ দফার বার্তা সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।এলাকায় বসবাসকারী লোকজন,পথচারী,ও সাধারণ জনগণ রাস্তার দুই পাশ থেকে করতালি ও অভিবাদনের মাধ্যমে মিছিলকারীদের উৎসাহিত করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ও দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক জননেতা এস এ সিদ্দিক সাজু। তিনি বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। দেশের জনগণ শিগগিরই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।”
তিনি আরও বলেন, “আমার প্রয়াত পিতা সাবেক পাঁচবারের এমপি ও অবিভক্ত ঢাকা সিটি করর্পোরেশনের ডেপুটি মেয়র আলহাজ্ব এস. এ. খালেক যে উন্নয়ন কর্মকাণ্ড রেখে গেছেন, তা আমি এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমার দরজা সর্বদা জনগণের জন্য খোলা, যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি।”
প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন এবং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিলে রেজাউল সভাপতি ও ইয়ারুল সাধারণ সম্পাদক নির্বাচিত
রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০
শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ
জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি
ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২
সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের
প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে