মিথ্যা ও বানোয়াট তথ্য দেয়ায় আটাব মহাসচিবকে লিগ্যাল নোটিশ
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) মহাসচিব আফসিয়া জান্নাত সালেহকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের পদত্যাগকারী সদস্য সবুজ মুন্সী। তিনি মহাসচিবের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও তথ্য গোপন করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ ও গণমাধ্যমকে বিভ্রান্ত করে সংবাদ প্রচারের মাধ্যমে তার সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ তুলেছেন।
রোববার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সবুজ মুন্সীর পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন অ্যাডভোকেট মো: সেলিম মিয়া।
নোটিশে উল্লেখ করা হয়, ‘আমার মক্কেল থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে এবং তার বর্ণনা অনুযায়ী আপনাকে জানানো যাচ্ছে, আমার মক্কেল একজন আইন মান্যকারী, স্বনামধন্য ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি গত ২৪ এপ্রিল আটাব কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে সাধারণ সদস্যদের অভিযোগ দায়েরের প্রেক্ষিতে বিব্রত হয়ে পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র ২৬ এপ্রিল জরুরি সভায় গৃহীত হয়। অথচ ওই দিন আপনি আটাবের পক্ষে একটি প্রেস রিলিজ দেন, যেখানে তার পদত্যাগের বিষয়টি গোপন রেখে আপনি তাকে অব্যাহতি দিয়েছেন এমন ভান করার চেষ্টা করেন। এতে গণমাধ্যম বিভ্রান্ত হয়ে ভুল সংবাদ প্রচার করে।’
নোটিশে আরো বলা হয়, ‘প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে যে- আটাব সদস্য সবুজ মুন্সী সরকারের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির পক্ষ থেকে টিকিট সিন্ডিকেট, নামহীন টিকিট বুকিং, মজুদদারি, কৃত্রিম সঙ্কট সৃষ্টি ও অতিরিক্ত দামে টিকিট বিক্রির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। অথচ তদন্ত কমিটির চিঠিতে ‘সিন্ডিকেট’, ‘মজুদদার’ ও ‘কালোবাজারি’ এসব শব্দের উল্লেখ নেই। আপনি অতিরঞ্জিত ও নেতিবাচক শব্দ সংযোজন করে আমার মোয়াক্কেলের সম্মানহানি ও ব্যবসায়িক ক্ষতি সাধন করেছেন।’
এছাড়া নোটিশে বলা হয়, যেহেতু বিষয়টি সরকারের উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির অধীন বিচারাধীন তাই এ বিষয়ে মিথ্যাচার করে প্রেস রিলিজ দেয়া আইনসঙ্গত নয়। আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে সঠিক তথ্য গোপন করে মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনি সাজিয়ে আমার মোয়াক্কেলের সুনাম ও ব্যবসার ক্ষতি করেছেন। এ কারণে আপনাকে নোটিশ প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায়, আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে তথ্য গোপন, সম্মানহানি ও ব্যবসায়িক ক্ষতির অভিযোগে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ -এর ২৫/২৯/৬২ ধারা এবং বাংলাদেশ দণ্ডবিধির ৫০০ ও ৪২০ ধারায় দেওয়ানি ও ফৌজদারি আইনে মামলা করবেন। এর দায়ভার আপনাকেই বহন করতে হবে।
এমএসএম / এমএসএম
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন