ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়ায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে মাদককারবারী নিহত


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ২:৫৭
উখিয়া ডেইলপাড়া সীমান্তের কুখ্যাত ডাকাত ও  শীর্ষ   মাদককারবারী মোঃ শাহাজান নামে এক ব্যাক্তি বিজিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এসময় তার কাছ থেকে ৫০,হাজার পিস ইয়াবা ও একটি অস্ত্র উদ্ধার করা হয়।
 
জানা যায়, নিহত মোঃ শাহাজান ডেইলপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে। তার নামে থানায় ১০টিরও অধিক ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা রয়েছে।
 
রবিবার ( ১২ সেপ্টেম্বর ২০২১) রাত ২ টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)'র রেজুআমতলী বিওপির সদস্যরা উখিয়ার ডেইলপাড়া সীমান্তে এ অভিযান পরিচালনা করেন।
 
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি)'র পরিচালক ( মিডিয়া অফিসার)  আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে এবং কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা ব্রীজ হতে ৫০ গজ পশ্চিম দিকে রাস্তার ঢালুতে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে রাত আনুমানিক ০২ টা ৪৫ মিনিটে ০৪/০৫ জনের ১টি দল পাহাড়ী এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দুইভাগে বিভক্ত হয়ে তাদের হাতে থাকা অস্ত্র-সস্ত্র দিয়ে টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। এ সময় টহল দল তাদের জান-মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ী ঝিরি দিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। 
 
পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে অজ্ঞাতনামা ০১ (এক) জন ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় এবং তার পার্শ্বে ইয়াবা সদৃশ বস্তু ও দেশীয় তৈরী একনলা বন্দুক পড়ে থাকতে দেখে। অতঃপর আহত ব্যক্তির জীবন রক্ষার্থে চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
তিনি আরো জানান, এসময় একজন বিজিবি সদস্য আহত হয় এবং আহত বিজিবি সদস্যকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন হলো রায়পুরের হত্যাকাণ্ডের শিকার মা ও তিন কন্যাকে

বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক এক ক্যান্সার আক্রান্ত রোগী হাতে আর্থিক সহায়তা প্রদান

রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ধর্মীয় শিক্ষার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. লিটন এমপি

বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ঠাকুরগাঁওয়ে তফসিল ছাড়াই ভোটের হাওয়া

ঠাকুরগাঁওয়ে অডিটোরিয়ামের রান্নাঘরের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ