তজুমদ্দিন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মিজানুল কবির এর মায়ের মৃত্যুতে সাংবাদিকদের শোক প্রকাশ
তজুমদ্দিন প্রেসক্লাবের সদস্য মিজানুল কবির এর মমতাময়ী মাতা ১৩মে মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেছেন। বুধবার সকালে তজুমদ্দিনে তাদের নিজ এলাকায় জানাযার নামাজ শেষে মরহুমাকে শেষ বিদায় জানানো হয়।
প্রেসক্লাব আহ্বায়ক ফকরে আজম পলাশ জানান, সাংবাদিক মিজানুল কবির আমাদের প্রেসক্লাবের একজন সিনিয়র সদস্য। তার পরিবারের সাথে আমাদের তজুমদ্দিনের মানুষের আত্মার সম্পর্ক। মিজানুল কবির এর মায়ের মৃত্যুতে আমি তজুমদ্দিনের সকল সাংবাদিক পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি, পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
সাংবাদিক মিজানুল কবিরের মায়ের মৃত্যুতে অন্যান্যদের মধ্যে শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাবেক সাধারণ সম্পাদক এম নূরুন্নবী, হেলাল উদ্দিন লিটন, রিপোর্টার্স ইউনিটি সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক এম এ হালিম, সহ সভাপতি মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মনিরুজ্জামান নয়ন, সাবেক সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম সহ সকল সাংবাদিক সংগঠনের নেতারা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা শোক প্রকাশের পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার