ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে হত্যা মামলায় ৫ নারীসহ ছয় জন আটক


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৪-৫-২০২৫ রাত ৯:৩১

সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকার মুজিবুর হত্যা মামলার এজাহারভূক্ত পাঁচ নারীসহ ছয় জন আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। বুধবার ( ১৪ মে) আনুমানিক সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানাধীন বিশ্বরোড এলাকায় র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- সিলেট এয়ারপোর্ট থানার লুসাইন এলাকার মৃত মখলিছ আলীর ছেলে বদরুল মিয়া (২৮),  মৃত মনু মিয়ার স্ত্রী আফরেতা বিবি (৬৫), মৃত ছয়ফুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩৬), মুহিবুর রহমানের স্ত্রী শেলী বেগম (২৮), আজির উদ্দিনের স্ত্রী আয়শা বেগম (৩২) এবং সিলেট এয়ারপোর্ট থানার টিলাপাড়া এলাকার আমিন মিয়ার স্ত্রী বেগম বিবি (৪২) জানা যায়, গত ১৬ এপ্রিল  অনুমান ১২টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন লুসাইন এলাকায় বাল্যবিবাহ নিয়ে ফেইসবুকে পোষ্ট দেওয়াকে কেন্দ্র করে মুজিবুর রহমানের বসত বাড়িতে অপরাধীরা অনধিকার প্রবেশ করে লোহার রড ও লাঠিসোটা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার ফলে ভিকটিম জ্ঞান হারিয়ে ফেললে বিবাদীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অতপর ভিকটিমকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মুজিবুরের স্ত্রী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর- ১৬/১৭ এবং পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৫০৬/১১৪ ধারায় এজাহারভূক্ত আসামিদের গ্রেফতার করা হয়। গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো.মশিহুর রহমান সোহেল বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের